Crutch-er Colonel
First show: 1 December 2016 | Novel: Shahaduzzaman
Adaptation: Soumya Sarker and Samina Luthfa Nitra | Director: Mohammad Ali Haider
গল্পের শুরু একটি থিয়েটার দলের মঞ্চনাটকের মহড়াকক্ষ থেকে। তারা কর্নেল তাহেরের জীবনীনির্ভর একটি নাটকের মহড়া করছে। কিন্তু বিতর্কিত চরিত্রে অভিনয় করবে না বলে শেষ মুহূর্তে তাদের নায়ক অনুপস্থিত। নায়ক কে হবে তাই নিয়ে চলে তর্ক-বিতর্ক। তারা নায়ক খুঁজতে থাকে মহড়ার ভেতর দিয়ে। তারা বলতে থাকে ইতিহাসের অগ্রণী যোদ্ধা কর্নেল তাহেরের সাহসের গল্প, প্রেমের গল্প, মাথা নত না করার গল্প।
কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্নেল’ উপন্যাসের ব্যাপক বিস্তৃত পটভূমি থেকে বটতলার নির্দেশক মোহাম্মাদ আলী হায়দারের নির্দেশনায় মঞ্চে উঠে এসেছে কর্নেল তাহেরের মধুময় পারিবারিক জীবন, পাকিস্তান থেকে পালিয়ে দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধক্ষেত্রে পা হারানো, যুদ্ধ শেষে ‘পিপলস আর্মি’ গঠনের ভাবনা, মেজর জিয়াউর রহমানের প্রতি তাঁর অকৃত্রিম বিশ্বাস ও ভালোবাসার কথা।
কথকের বয়ানে উপস্থাপিত হয় ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও চরিত্রের বর্ণনা। টেকনিক্যাল শোর আগে নাটকের দলের মহড়ার খণ্ড খণ্ড চিত্রে উঠে আসে: ১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল ও অস্থিতিশীল সময়। সিরাজ শিকদারের নেতৃত্বে জাসদ গঠন ও কর্নেল তাহেরের সেনাবাহিনী ছেড়ে রাজনীতিতে যোগদান। খন্দকার আব্দুর রশিদ ও খন্দকার মোশতাক আহমেদ গংদের চক্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। খন্দকার মোশতাক আহমেদ সরকারের ক্ষমতা গ্রহণ। মোশতাক সরকারের বিরুদ্ধে খালেদ মোশাররফের অভ্যুত্থান, মোশতাক সরকারের শেষ কামড় হিসেবে জেলখানায় বন্দি চার জাতীয় নেতাকে হত্যা। কর্নেল তাহেরের নেতৃত্বে গৃহবন্দি দশা থেকে মেজর জিয়াউর রহমানকে উদ্ধার। পরবর্তীকালে জিয়াউর রহমানের অকৃতজ্ঞতা ও প্রহসনের বিচারে ইতিহাসের এক মহানায়ক কর্নেল তাহেরের ফাঁসির ঘটনা বেশ ভালোভাবে উঠে এসেছে মঞ্চে।
নাটকের দলটির মহড়ার প্রেক্ষাপটে বিভিন্ন দৃশ্যের ফাঁকে ফাঁকে নাট্যকর্মীদের বিশ্লেষণধর্মী কথোপকথনে উঠে আসে ইতিহাসের সেই সমস্ত ঘটনার পক্ষ-বিপক্ষের তাদের নিজস্ব যুক্তি।
The story begins in the rehearsal room of a theatre troupe. They are rehearsing a play based on the life of Colonel Taher. However, at the last moment, the lead actor refuses to perform the controversial role and is absent. This sparks a heated debate among the group about who will play the hero. As the rehearsal continues, their search for the protagonist unfolds through the act itself. They begin narrating the tale of Colonel Taher—a valiant warrior of history—recounting his courage, his love, and his refusal to bow his head before injustice.
Based on the wide-ranging background of the novel Crutch-er Colonel by the eminent writer Shahaduzzaman, the play—directed by Mohammad Ali Haider of the theatre group Bottala—brings to the stage the affectionate family life of Colonel Taher, his escape from Pakistan, his return to join the Liberation War, the loss of his leg on the battlefield, his post-war vision of forming the ‘People’s Army,’ and his deep faith and affection toward Major Ziaur Rahman.
Through the narrator’s voice, the play presents vivid depictions of crucial historical events and figures. In fragments of rehearsal scenes before the technical show, the audience witnesses the turbulent period from 1972 to 1975 and the subsequent political instability in Bangladesh—the formation of JASAD under Siraj Sikder’s leadership, Colonel Taher’s resignation from the army to enter politics, and the conspiracy of Khandaker Abdur Rashid and Khandaker Mushtaque Ahmed leading to the brutal assassination of Bangabandhu Sheikh Mujibur Rahman and his family. It further portrays Mushtaque’s assumption of power, Khaled Mosharraf’s coup, and the killing of the four national leaders in prison as Mushtaque’s final act of vengeance.
The play also portrays Colonel Taher’s daring rescue of Major Ziaur Rahman from house arrest, and later, Zia’s betrayal and ingratitude that led to the unjust trial and execution of one of history’s great heroes—Colonel Taher. Amid the rehearsal setting, between different scenes, the performers engage in reflective discussions, analyzing and debating the various sides and implications of these historical events, presenting their own perspectives and reasoning.









